গুগল এমন একটি এআই টুল তৈরি করছে, যা খবর লিখতে সহায়তা করতে পারবে। গুগলের এআইটি কী কী কাজ করতে পারবে, তা এখনই বলা যাচ্ছে না। আপাতত জার্নালিজম বটটির নাম রাখা হয়েছে ‘জেনেসিস’। এটি বিস্তারিত তথ্য দিয়ে সংবাদ লিখতে পারবে।
সাংবাদিকদের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করবে জেনেসিস। গুগলের মুখপাত্র জেন সিডার বলেন, এআই টুলটি হেডলাইন বিষয়ে পরামর্শ দেবে। লেখালেখির স্টাইলেও ভিন্নতা আনতে সহায়ক হবে। তবে খবর পরিবেশনের জন্য এআইয়ের ব্যবহার শুরু হলে আরো বেশি ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে অনেকে।
তথ্যের সত্যতা যাচাইয়ে চ্যাটজিপিটি ও বার্ডের দক্ষতা যে মানুষের চেয়ে কম, তা এরই মধ্যে প্রমাণিত হয়েছে।
দুটি পশ্চিমা সংবাদমাধ্যমে কর্মরত উচ্চপদস্থ সাংবাদিকরা জানান, সাংবাদিকরা সুনিপুণভাবে লিখতে এবং সঠিক তথ্য হাজির করতে যে শ্রম দেন, তার অবমূল্যায়ন করা হচ্ছে এসব এআই টুলের মাধ্যমে।-ম্যাশেবল
(এইদিনএইসময়/২১জুলাই/এলএ)

