ঘুড়ি ওড়াতে গিয়ে সড়কে প্রাণ গেল মাদরাসাছাত্রের

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

টাঙ্গাইলের ঘাটাইলে ঘুড়ি ওড়াতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় আবদুল্লাহ (৭) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২২জুলাই) বিকাল ৪টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার দেউলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ দেউলাবাড়ী দক্ষিণ পাড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। সে নূরানি মাদরাসায় ক্লাস ওয়ানের ছাত্র।

এ ঘটনায় পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকালে আব্দুল্লাহ তার তিন বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুড়ি ওড়াতে যায়। এ সময় বাড়ির পাশে মহাসড়ক পার হওয়ার সময় তার তিন বন্ধু রাস্তা পার হয়ে গেলেও আব্দুল্লাহকে অজ্ঞাত একটি সিএনজি ধাক্কা দিয়ে চলে যায়। পরে পরিবারের লোকজন তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঘাটাইল থানার এসআই আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(এইদিনএইসময়/২৩জুলাই/তাবী)

সর্বশেষ নিউজ