বরিশালে মোটরসাইকেল অরোহীকে চাপা দিয়ে বাস পুকুরে, নিহত ১

ব‌রিশাল প্রতিনিধি
spot_img
spot_img

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় মোটরসাইকেল অরোহীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারানো যাত্রীবাহী বাস গিয়ে পড়েছে পুকুরে।

বুধবার বিকেল পাঁচটার দিকে সড়কের আশোকাঠি ব্রীজের ঢালে এই দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক থানার ওসি গোলাম রসুল জানিয়েছেন।

বাসের চাপায় মোটরসাইকেল চালক গৌরনদী পৌরসভার কম্পিউটার অপারেটর মো. শুভ মিয়া (৪০) নিহত হয়েছেন। তিনি উপজেলার গেরাকুল এলাকার গোলাম মোর্শেদ পান্নার ছেলে।

নিহতের চাচাচো ভাই সাংবাদিক খোকন আহম্মেদ হীরা বলেন, কর্মক্ষেত্র থেকে মোটরসাইকেলযোগে গেরাকুলের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আশোকাঠি ব্রীজের ঢালে পৌছুলে ঢাকা থেকে বরিশালগামী এনা পরিবহনের বাস আরেকটি বাসকে পাশ কাটিয়ে উঠে। এসময় সামনে থাকা মোটরসাইকেল আরোহী শুভকে চাপা দি‌য়ে টেনে হেচরে নিয়ে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে। ঘটনাস্থলে শুভর মৃত্যু হয়েছে।

গৌরনদী মহাসড়ক থানার ওসি গোলাম রসুল বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে বাসের বেশ কিছু যাত্রী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। চালকসহ বাসের সংশ্লিষ্টরা পালিয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানিয়েছেন।

(এইদিনএইসময়/০৩আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ