অসুস্থতার জন্য সিনেমা থেকে বিরতি নিয়েছেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা প্রভু। তিনি চিকিৎসার জন্য ২৫ কোটি টাকা ধার নিয়েছেন। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
সামান্থা জানিয়েছেন, দুরারোগ্য ব্যধি মায়োসিটিসে আক্রান্ত তিনি। যুক্তরাষ্ট্রে এই রোগের আধুনিক চিকিৎসা রয়েছে। ফলে নায়িকাকে সেখানে যেতে হবে। তার জন্যই তিনি নাকি টাকা ধার নিয়েছেন। ঋণ নেওয়ার কথা না বললেও নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন সামান্থা।
তিনি বলেন, অসুস্থতার সঙ্গে আমি এখনও লড়াই করছি। চিকিৎসকরা আত্মবিশ্বাসী যে আমি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব। জীবনে ভালো এবং খারাপ দুটোই দেখলাম। শারীরিক এবং মানসিকভাবে অনেকবার বিধ্বস্ত হয়েছি। প্রত্যেকবার মনে হয়েছে, এই দিনটাই শেষ। পরের দিনটা আর হয়তো দেখতে পাব না। কিন্তু জিতে গিয়েছি। আবার নতুনভাবে লড়াই শুরু করেছি। তাই জানি, এই খারাপ অবস্থাও কেটে যাবে।
২০১৭ সালে নাগা চৈতন্যের সঙ্গে ঘর বেঁধেছিলেন সামান্থা। দাম্পত্যজীবনের টানাপড়েনের মধ্যে ২০২১ সালের অক্টোবরে বিচ্ছেদের পথে হেঁটেছেন তারা।
(এইদিনএইসময়/০৬আগস্ট/এলএ)

