বুবলীর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস আবার এক হচ্ছেন বলে গত কয়েক মাস ধরে গুঞ্জন চলছে। বিষয়টি আরও স্পষ্ট হয় দুজন একসঙ্গে যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরিতে। গত ২৭ জুলাই সন্তান আব্রাম খান জয়সহ দেশে ফিরেছেন অপু। তবে শাকিব খান এখনো যুক্তরাষ্ট্রে রয়েছেন।

তাদের ঘোরাঘুরির স্থিরচিত্র আর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়। এতে অনেকে ভেবেছেন, দ্রুতই তারা হয়তো একসঙ্গে, এক ছাদের নিচে বসবাস শুরু করবেন। তবে এ বিষয়ে অপু ইঙ্গিতপূর্ণ নানা কথা বললেও শাকিব খান কিছুই বলেননি।

অপুর দেশের বাইরে ঘোরাফেরার বিষয়টি গণমাধ্যমকে বুবলী বলেন, ‘আমার জীবনের প্রথম প্রায়োরিটি আমার সন্তান শেহজাদ।

আমাকে তার বাবার দায়িত্বও পালন করতে হয়, মায়ের দায়িত্বও পালন করতে হয়। তার টেককেয়ার করাই এখন আমার ব্যস্ততা। এর বাইরে আমি অন্য কিছু শুনছিও না, দেখছিও না, ভাবছিও না। এসব ব্যাপারে কথাও বলতে চাই না।’

তা হলে কি শাকিব খান তার ছোট সন্তানের প্রতি দায়িত্ব পালন করছেন না— এমন প্রশ্নে বুবলী বলেন, ‘আমি যে বললাম, শেহজাদের জন্য আমাকে বাবার দায়িত্বও পালন করতে হয়, মায়ের দায়িত্বও পালন করতে হয়—এই কথাটার মধ্যে সবকিছুর উত্তর আছে। শেহজাদের বিষয়টি সামনে আসার পর থেকে অনেকে অনেক কিছুই সামনে আনার চেষ্টা করেছে, এখনো করছে। তাই ওসব নিয়ে ভাবি না।

এসব কারণেই এখন আমার সব কিছু ঘিরেই শেহজাদ। ও কীভাবে ভালো থাকবে, সুখে থাকবে, এটা নিয়েই ভাবি। নানা দিক থেকে নানা ধরনের কথা মিডিয়ায় ভেসে আসে। এসব বিষয়ের সঙ্গে শেহজাদ তো অভ্যস্ত না। এ জন্য সে কীভাবে সুখী হবে, সেটিই আমার দেখার দায়িত্ব।’

(এইদিনএইসময়/০৭আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ