রাজশাহীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

রাজশাহী প্রতিনিধি
spot_img
spot_img

রাজশাহীর মোহনপুরে বাসের ধাক্কায় একজন ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাঁকোয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ভ্যানচালকের নাম একরামুল হক (৫০)। তিনি উপজেলার কেশরহাট পৌরসভার গোপইল গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে।

রাজশাহীর মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিতাই চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একরামুল ভ্যান চালিয়ে সইপাড়া মোড় থেকে বাড়িতে যাচ্ছিল। রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাঁকোয়া এলাকায় বাসের ধাক্কায় একরামুল হক ছিটকে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল বলেন, পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(এইদিনএইসময়/০৮আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ