টঙ্গীতে চলন্ত ট্রেনে ঢিল নিক্ষেপ, ছিনতাইয়ের চেষ্টা

গাজীপুর প্রতিনিধি
spot_img
spot_img

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এসময় ঢিল ছুড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে জংশনের আউটার সিগনালে (আকিজ বেকার্সের পেছনে) ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায়। ঠিক সেসময় হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে বাইরে থেকে ঢিল ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এসময় আতঙ্কিত যাত্রীরা আত্মরক্ষার্থে ছুটাছুটি শুরু করেন, কেউ কেউ ট্রেনের মেঝেতে শুয়ে পড়েন। এতে বেশ কয়েকজন আহতও হন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ট্রেনের ভেতর আতঙ্কগ্রস্ত যাত্রীরা হুড়োহুড়ি করে ছুটাছুটি করছেন। এসময় বাইরে থেকে পাথর নিক্ষেপের শব্দ শোনা যাচ্ছিল। আতঙ্কিত যাত্রী শিশুদের কান্না করতে শোনা যায়। কেউ কেউ মেঝেতে শুয়ে পড়েন।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা জানান, ৯৯৯ একজন যাত্রীর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে কাউকে পাওয়া যায়নি। ঘটনায় আহতের সুনির্দিষ্ট কোন তথ্য এখনও পাওয়া যায়নি।

(এইদিনএইসময়/১১আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ