গুরুতর অসুস্থ ওমর সানী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

কয়েকদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই তারকা। বর্তমানে নিজ বাসায়ই চিকিৎসা নিচ্ছেন তিনি।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে খবরটি নিজেই জানিয়েছেন ওমর সানী।

ক্যাপশনে তিনি লিখেছেন, অনেকেই আমার খোঁজ নিয়েছেন কিন্তু কারও সঙ্গেই কথা বলতে পারিনি। কারণ অসুস্থতায় জেঁকে বসেছে। সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাতায়ালা যেন মাফ করেন। বাসায় আছি, কারণ পরিবার হচ্ছে সবচেয়ে বড় ডাক্তার।

নব্বই দশকে নিজের অভিনয়গুণে খুব অল্প সময়েই সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নেন ওমর সানী। তবে বর্তমানে খুব একটা পর্দায় দেখা যায় না এই তারকাকে।

(এইদিনএইসময়/১৩আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ