জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।
গত ৩১ জুলাই সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি। শনিবার রাজধানীর রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল বলরুমে সিনেমাটির সেন্সরপত্র হস্তান্তর অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।
উপস্থিত ছিলেন সেন্সর বোর্ডের চেয়ারম্যান তথ্য ও সম্প্রচার সচিব হুমায়ুন কবীর এবং ভাইস চেয়ারম্যান সাইফুল্লাহ, বাংলাদেশ পক্ষের প্রযোজক এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও ভারতের পক্ষে আগত স্ক্রিপ্ট রাইটার অতুল তেওয়ারি।
প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক, সংস্কৃতিব্যক্তিত্ব সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বায়োপিকের অভিনিয়শিল্পীদের মধ্যে বঙ্গবন্ধু চরিত্রাভিনেতা আরিফিন শুভ, বঙ্গমাতা চরিত্রাভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং সহশিল্পীরা অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাদেশের ৬০ ভাগ ও ভারতের ৪০ ভাগ ব্যয়ে নির্মিত এই বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়।
(এইদিনএইসময়/১৩আগস্ট/এলএ)

