ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় শিরোনামে থাকেন তিনি। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় সর্ব চর্চিত বিষয়, ‘নারী কীসে আটকায়?’ ট্রেন্ডে গা ভাসিয়েছেন সাধারণ মানুষজন থেকে শুরু করে দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। এবার এই দলে যোগ দিলেন পরীমণি। শুধু নারী নয়, তিনি জানালেন মানুষ আসলে কীসে আটকায়।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলের জন্মদিনের একটি ছবি পোস্ট করেন পরীমণি। আর ক্যাপশনে লেখেন- নারী, পুরুষ কিংবা মানুষ, কীসে এত আটকে রাখার দায়? জীবন শুধু মায়ায় আটকায়। পাশে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।
অভিনেত্রীর এই পোস্টে কমেন্ট করে সহমত পোষণ করেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। মা হিসেবে পরীর প্রশংসা করেন অনেকেই। একজন লেখেন, আমি তো পদ্ম বাবা সোনাটায় আটকাইয়া গেছি। আরেকজন মজা করে লেখেন, আমি তো শুধু পড়ালেখায় আটকাই।
(এইদিনএইসময়/১৪আগস্ট/এলএ)

