বিয়েতে গিয়ে ফের ট্রলের শিকার ব্যাচেলর সালমান

বিনোদন ডেস্ক
spot_img
spot_img

ভারতের মোস্ট এলিজেবল ব্যাচেলর বলিউড সুপারস্টার সালমান খান কবে বিয়ে করছেন, কাকে বিয়ে করছেন সেটি নিয়ে ভক্ত-সমালোচকদের আগ্রহের শেষ নেই। কোনো বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গেলেই এ প্রশ্নের মুখোমুখি হতে হয় সালমানকে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে ভারতের রাজনীতিক রাহুল কানালের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে তারকাদের মিলনমেলা বসেছিল। সালমান খানও এ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেই অনুষ্ঠানে গিয়ে আরেক দফা ট্রলের শিকার হন এ নায়ক।

বিয়ের অনুষ্ঠানের ভিডিওতে দেখা গেছে, সালমান নবদম্পতিকে উইশ করছেন। এ ভিডিওর নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গেছে। সেখানে একজন লিখেছেন— ‘Bhaijaan dulhe ko hta k khud khade ho gae dulhan k side mein The Boys’।

আরেকজন লিখেছেন— ভাইজান শুধু অন্যের বিয়ে খায়, নিজে বিয়ে করতে ভয় পান। আরেকজন লিখেছেন— সালমান খান সর্বদা সবার জন্য।

সালমান খানের সঙ্গে বেশ কয়েকজন বলিউড নায়িকার প্রেমের গুঞ্জন ছিল। তিনি ঐশ্বরিয়া রাইকে বিয়ে করতে চেয়েছিলেন। পরে সেটি আর হয়ে ওঠেনি। পরে ক্যাটরিনা কাইফের সঙ্গে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন। সালমানের প্রেমিকারা এখন অন্যের ঘরণী। কিন্তু সালমান কবে নিজের ঘর বাঁধবেন সেটি এখনো অজানা।

সর্বশেষ নিউজ