কাজের ফাঁকে একটু অবসর পেলে ঘুরে বেড়াতে বিদেশে ছোটেন নায়ক-নায়িকারা। সে সব ভ্রমণের ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তারা। সম্প্রতি বিদেশ ভ্রমণের বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন ছোট পর্দায় অভিনেত্রী সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ।
অভিনেত্রী তাসনিয়া ফারিণ মালদ্বীপে ৪ দিনের মধুমন্দ্রিমা শেষে শুটিংয়ের কাজে অস্ট্রেলিয়া উড়াল দিয়েছেন। কাজের ব্যস্ততা ও স্বামী শেখ রেজওয়ান রাফিদের যুক্তরাষ্ট্রে ফেরার কারণে দ্রুত হানিমুন পর্ব শেষ করতে হয়েছে তাকে।

দীর্ঘ ৮ বছর প্রেমের পর গত ১১ আগস্ট বিয়ে করেন ফারিণ। বিয়ের আনুষ্ঠানিকতার পর স্বামী শেখ রেজওয়ান রাফিদের সঙ্গে ১৩ আগস্ট মালদ্বীপে যান তিনি।

থাইল্যান্ডের ব্যাংকক শহরে ঘুরে বেড়াতে দেখা গেছে, অভিনেত্রী সাবিলা নূরকে। রোববার ভ্রমণের তিনটি রঙিন ছবি ফেসবুকে শেয়ার করেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘সলো লেভেলিং’
ঘিয়ে রঙের ক্রপটপের ওপরে রঙ্গিন ফুলের ছাপযুক্ত শার্ট ও ঢিলাঢালা জিন্স পরেছেন অভিনেত্রী। সাথে ম্যাচিং করে পরেছেন জুতা। হাল্কা মেকআপে স্নিগ্ধ সাবিলা।

(এইদিনএইসময়/২২আগস্ট/এলএ)