মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
spot_img
spot_img

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। একটি মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এবং সোমবার রাত সাড়ে নয়টার দিকে মির্জাপুর বাইপাসের মা সিএনজি ফিলিং স্টেশনের কাছে অপর দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত তিনটার দিকে পাকুল্যা এলাকায় সনাতন ধর্মাবল্বি অজ্ঞাত পরিচয় (৬০) ওই নারীকে অজ্ঞাতনামা একটি যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে।

অপর দুর্ঘটনাটি ঘটে পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় ভোর পাঁচটার দিকে। মহাসড়ক পারাপারের সময় রুবেল মিয়া (২৭) নামে ওই যুবককে অজ্ঞাত যানবাহন চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। তিনি জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের নবীন মিয়ার ছেলে।

এদিকে সোমবার রাত সাড়ে নয়টার দিকে মির্জাপুর বাইপাসের মা সিএনজি ফিলিং স্টেশন এলাকায় লাবলু মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

লাবলু মিয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার আমবাড়িয়া ফারুক মন্ডলের ছেলে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

(এইদিনএইসময়/২৩আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ