চট্টগ্রামের সীতাকুণ্ডে টহল ভ্যানে ট্রেনের ধাক্কায় পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হন আরও দুই পুলিশ সদস্য। নিহত তিনজনই সীতাকুণ্ড থানায় কর্মরত পুলিশ কনস্টেবল বলে জানা গেছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালু শাহ মাজার সংলগ্ন ফকিরহাট রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ গণমাধ্যমকে জানান, থানার একটি টহল টিমকে বহনকারী পিকআপ ভ্যানকে চট্টগ্রামমুখী সোনার বাংলা ট্রেন ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা যান। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে একজন উপ-পরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবলকে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক সাংবাদিকদের জানান, আহত পাঁচজনকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
(এইদিনএইসময়/২৭আগস্ট/এলএ)

