দ্রুত গতির মোটরসাইকেল কেড়ে নিল কলেজশিক্ষার্থীর তাজা প্রাণ

পঞ্চগড় প্রতিনিধি
spot_img
spot_img

সুযোগ পেলেই বন্ধু ও সহপাঠীদের সঙ্গে ছূটে চলতো মোটরবাইকে। দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো ছিল তার অন্যতম শখ। সেই দ্রুত গতির মোটরসাইকেলই কেড়ে নিল ফারহান লাবিবের (২২) তাজা প্রাণ। রোববার গভীর রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত লাবিবের বাড়ি জেলা শহরের ইসলামবাগ মহল্লায়। বাবা মকলেছুর রহমান আধুনিক সদর হাসপাতালের ডেন্টাল মেডিকেল এসিস্টেন এবং মা পুখুরিডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। লাবিব তাদের দুই ছেলের মধ্যে প্রথম। সে রংপুর ইমেজ পলিটকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ পর্বের শিক্ষার্থী ছিল এবং একজন দ্রুতগতির বাইক রাইডার হিসেবেও পরিচিত ছিল তার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাতে ফারহান লাবিব অজ্ঞাত পরিচয়ের তার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে দ্রুত গতিতে বোদা উপজেলা সদর থেকে পঞ্চগড়ের শহরের দিকে আসছিলেন। ধনীপাড়া এলাকায় বিপরীত থেকে আসা একটি মাইক্রাবাস মোটরসাইকেলের সাথে তার ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকল কলেজ হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়।

বোদা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, রোববার রাত দুর্ঘটনার পর মাইক্রাবাসটিকে আটক করে থানায় জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(এইদিনএইসময়/২৯আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ