২০ এপ্রিল ২০২৬, সোমবার

দেশে ফিরলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে স্ত্রী রাহাত আরা বেগমসহ শাহজালাল বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। এর আগে ২৪ আগস্ট চিকিৎসার জন্য স্ত্রীসহ সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে কারামুক্তির পর সেখানে গিয়ে চিকিৎসা করান তিনি। এ ছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল।

এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। সর্বশেষ ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। তার স্ত্রী রাহাত আরা বেগমের সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে। তিনিও সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা নেন।

(এইদিনএইসময়/০২সেপ্টেম্বর/এলএ)

সর্বশেষ নিউজ