নোয়াখালীতে বাসচাপায় নিহত ১

নোয়াখালী প্রতিনিধি
spot_img
spot_img

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় মো. নুরুল হুদা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে রমজানবিবি এলাকার সাবিক সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হুদা বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের দরবেশপুর গ্রামের নুরুল হুদার নতুন বাড়ির হানিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকা থেকে নোয়াখালী সোনপুরের উদ্দেশ্যে লাল সবুজ পরিবহনের একটি বাস ছেড়ে আসে। সন্ধ্যায় বাসটি চৌরাস্তা-মাইজদী সড়কের সাবিক সিএনজি স্টেশনের সামনে পৌঁছলে সড়ক পার হওয়া পথচারী নুরুল হুদাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন পথচারী নুরুল হুদা। পরে স্থানীয় লোকজন গাড়িটি আটক করে থানায় অবগত করে।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আলম জানান, খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ, ট্রাফিক ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা হাইওয়ে গ্রহণ করবে।

(এইদিনএইসময়/০৩সেপ্টেম্বর/এলএ)

সর্বশেষ নিউজ