ইতালিতে বরিশাল বিভাগীয় সমিতি রেজিয়নে কাম্পানিয়ার পূর্ণাঙ্গ কমিটি

ইউরোপ ব্যুরো
spot_img
spot_img

ইতালিতে বাংলাদেশ কমিউনিটি তথা প্রবাসীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে বরিশাল বিভাগীয় সমিতি রেজিয়নে কাম্পানিয়া, ইতালির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর নবী মুন্সীর পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক মনির হোসেন বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি সামাজিক ব্যক্তিত্ব মিজানুর রহমান।

এছাড়াও বিশেষ বক্তা হিসেবে সহ-সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হোসেন শরীফ ও ১ নং সদস্য মতিউর রহমান মতিন বক্তব্য দেন।

বক্তারা বলেন, বিভক্তি নয় ঐক্যবদ্ধতা হবে এই সংগঠনের মূলমন্ত্র। এ স্তম্ভের উপরেই নির্ভর করে সমাজের আদর্শ, ধর্মীয় আচার-আচরণ, সামাজিক একাত্মতা ও সামাজিক ঐক্যের শক্ত ভীত তৈরিতে এই সংগঠন কাজ করে যাবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ব্যক্তিত্ব কুদ্দুস হাওলাদার, নাদিম বেপারী, মালেক পালোয়ান, আব্দুল লিয়াকত, দেলোয়ার আহমেদ ও প্রবীণ ব্যক্তিত্ব সেলিম হাওলাদারসহ অনেকে বক্তব্য দেন।

প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি ইতালীয় কমিউনিটিতে বাংলাদেশকে তুলে ধরতে কাজ করবে বলে জানান বক্তারা।

এসময় বরিশাল বিভাগীয় সমিতি রেজিয়নে কাম্পানিয়ার পূর্ণাঙ্গ কমিটি সামাজিক জটিলতা নিরসনে এবং বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের আর্ত মানবতার সেবার পাশে থাকার আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন তারা।

(এইদিনএইসময়/০৭সেপ্টেম্বর/এলএ)

সর্বশেষ নিউজ