দোয়া চাইলেন সাবিলা নূর

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। বৃহস্পতিবার দুপুরে হাতে ক্যানোলা লাগানো একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন তিনি। এসময় সবার কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী।

সাবিলার কথায়, ‘আমাকে কিছুক্ষনের জন্য আপনার হৃদয়ে রাখুন।’

তবে অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতালে নাকি নিজ বাসাতে অবস্থান করছেন- সে বিষয়ে কিছু জানাননি এই তারকা।

সাবিলার পোস্ট ঘিরে ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনায় নানা মন্তব্য করছে। আর সেগুলোর জবাবও দিতে দেখা গেছে সাবিলাকে।

(এইদিনএইসময়/১৪সেপ্টেম্বর/এলএ)

সর্বশেষ নিউজ