গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

গাজীপুর প্রতিনিধি
spot_img
spot_img

গাজীপুরের পুবাইলে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরো ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি

গাজীপুর মহানগর পুলিশের উপ–কমিশনার (অপরাধ– দক্ষিণ) মাহবুব উজ জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী–কালিগঞ্জ সড়কের পুবাইল কলেজগেইট এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ৪ জন যাত্রী নিয়ে পুবাইলের দিকে আসছিল। এসময় কালীগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত অপর ৪ জনকে হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান। বাকি ৩ জন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

(এইদিনএইসময়/১৫সেপ্টেম্বর/এলএ)

সর্বশেষ নিউজ