এক দিনে ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু, হাসপাতালে ৩০২৭

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ১৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৮৬৭ জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭৬ হাজার ৮১০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের মধ্যে ১০ জন ঢাকার ও ১১ জন ঢাকার বাইরের। এ সময়ের মধ্যে যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ২ হাজার ১৫৮ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১০ হাজার ২৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।

(এইদিনএইসময়/২০সেপ্টেম্বর/এলএ)

সর্বশেষ নিউজ