রবিবার সকালে রাজধানী মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় কংক্রিড মিক্সার গাড়ির ধাক্কায় সোহান নামের আড়াই বছরের এক শিশু মারা গেছে।
এই ঘটনায় গাড়িসহ চালককে আটক করা হয়েছে।
পুলিশ বলছে, রাস্তায় খেলার সময় বেপরোয়া গতির গাড়িটি শিশুটিকে ধাক্কা দেয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূইয়া জানান, বেপরোয়া গতির একটি গাড়ির ধাক্কায় শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। পরে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
বর্তমানে ময়না তদন্তের জন্য শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শিশুটির বাবার নাম আল-আমিন। তার বাবা মোহাম্মদপুর এলাকায় ফল বিক্রি করেন। ঢাকা উদ্যান এলাকায় পরিবার নিয়ে থাকেন তিনি।
এইদিনএইসময/০৮অক্টোবর/জেএস)
আড়াই বছরের শিশুকে পিষে দিয়ে গেল কংক্রিট মিক্সার গাড়ি
নিজস্ব প্রতিবেদক

