৬ মে ২০২৬, বুধবার

বঙ্গবন্ধুকে হত্যায় সবচেয়ে বেশি লাভবান জিয়া: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত্রু বাইরে থেকে আসতে হয় না। দেশের উন্নয়নের বিরুদ্ধে কাজ করে এমন অনেক শত্রু বাংলাদেশেই আছে।
প্রধানমন্ত্রী ’৭৫ এর বিয়োগান্তক অধ্যায় স্মরণ করে বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সবচেয়ে বেশি লাভবান হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
জিয়াই ইনডেননিটি অধ্যাদেশ জারি করে জাতির পিতা হত্যার বিচারের পথকে রুদ্ধ করেছিল। আর খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃতও করেছিল।’
তিনি বলেন, ‘সেদিন জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে আমরা আপনজন হারিয়েছি। কিন্তু বাংলাদেশ হারিয়েছিল তাদের ভবিষ্যৎ, ক্ষুধা, দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার পথ। সবই হারিয়েছে।
তখন ক্ষমতা দখল শুরু হয় হত্যা এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে, সংবিধান ও সেনা আইন লঙ্ঘন করে। একের পর এক, সরাসরি বা প্রত্যক্ষভাবে এই ধরনের শাসন চলতে থাকে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তার ছোট বোন শেখ রেহানার পাসপোর্টটাও রিনিউ করতে দেননি জিয়া। তারা ১৯৮০ সালে লন্ডনে জাতির পিতার হত্যার বিচার চেয়ে তদন্ত কমিটি গঠন করেছিলেন।
সেই কমিটি ঢাকা আসতে চেয়েছিল। জিয়াউর রহমান তাদের ভিসা দেননি।

(এইদিনএইসময/০৮অক্টোবর/জেএস)

সর্বশেষ নিউজ