কাকরাইলে এস এ পরিবহনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনে অগ্নিকাণ্ড ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।

সোমবার সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হওয়ার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট সেখানে কাজ শুরু করেছে।
ওই সময় আরও পাঁচ ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে রওনা করে বলে ফায়ার িসূত্র সূত্র জানায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এসএ পরিবহনের চারতলা ভবনে আগুন লাগার পর ১০টা ১০ মিনিটে তারা খবর পান। পাঁচ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সবশেষ তথ্য অনুযায়ী ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
(এইদিনএইসময/০৯অক্টোবর/জেএস)

সর্বশেষ নিউজ