অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার হল রোহিঙ্গার ৩ সন্ত্রাসী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) গ্রুপের তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৬এপিবিএন) সদস্যরা।
এ সময় তাদের তাদের হেফাজত থেকে ৩টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান বন্দুক (এলজি) ও ১৪৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মনির আহমদের ছেলে কামাল হোসেন আব্দু শুক্কুরের ছেলে অজিউর রহমান ও তাজিমুল্লাহর ছেলে মুজিবুর।
বিষয়টি নিশ্চিত করেন, ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি হাসান বারী নুর।

তিনি জানান, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/৫ ব্লকের পাহাড়ের ঢালে অভিযান চালিয় তিনটি এলজি ও ১৪৬ রাউন্ড গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান অধিনায়ক হাসান বারী নুর।

(এইদিনএইসময/০৯অক্টোবর/জেএস)

সর্বশেষ নিউজ