এসএ পরিবহন কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর কাকরাইলে কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠান এসএ পরিবহনের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে সবশেষ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে।

সোমবার সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, আজ সকাল ১০টা ১০ মিনিটে কাকরাইল এসএ পরিবহন কার্যালয়ের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের খবর পায়। এর পাঁচ মিনিটের মাথায় সেখানে আমাদের চারটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পরে আরও ৬টি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিটের চেষ্টায় প্রায় ৪০ মিনিটেরও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান এ ফায়ার কর্মকর্তা।

(এইদিনএইসময/০৯অক্টোবর/জেএস)

সর্বশেষ নিউজ