ফিলিস্তিনকে সমর্থন করায় কাজ হারালেন মিয়া খলিফা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

প্রাক্তন পর্ন তারকা মিয়া খালিফার ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ফিলিস্তিনকে সমর্থন জানানোয় একটি ব্যাবসায়িক চুক্তি হাতছাড়া হলো । রেডিওর সঞ্চালক এবং বিখ্যাত কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরোর সঙ্গে মিয়ার ।ওই ব্যবসায়িক চুক্তি হওয়ার কথা ছিল।

কিন্তু প্রাক্তন এই পর্ন অভিনেত্রী যেহেতু লাগাতার ফিলিস্তিনিদের সমর্থনে টুইটারে বার্তা দিয়ে চলেছেন, সে কারণে তার সঙ্গে সব সম্পর্ক ভেঙে ব্যবসায়িক চুক্তিটি বাতিল করেছেন কমেডিয়ান টড শাপিরো।

গত শনিবার থেকে উত্তপ্ত পরিস্থিতি মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল ও ফিলিস্তিনে। সংঘাতে প্রাণ হারিয়েছেন দুই দেশের বহু মানুষ। চলছে পাল্টাপাল্টি হামলা।
এই ঘটনা নিয়ে বারবার টুইট করছেন মিয়া খালিফা। সেই টুইট থেকে এটুকু একেবারেই স্পষ্ট যে, তিনি ফিলিস্তিনকে সমর্থন করছেন।

তিনি এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে মিয়া একটি টুইট করে লেখেন, ‘ফিলিস্তিনের অবস্থা দেখেও যদি আপনি তাদের সমর্থন না করেন তাহলে আপনি বর্ণবাদের উল্টো দিকে আছেন।
আর ইতিহাস এটা ঠিক প্রমাণ করে দেবে।’

তিনি অন্য একটি টুইটে লেখেন, ‘কেউ প্লিজ ফিলিস্তিনি বিপ্লবীদের বলুন তাদের ফোন ঘুরিয়ে হরাইজন্টাল ভাবে ভিডিও রেকর্ড করতে।’

টড শাপিরো যা জানিয়েছেন

এই ঘটনার পরই কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরো মিয়ার উপর ক্ষুব্ধ হন এবং তাকে কাজ থেকে বরখাস্ত করে, বিজনেস ডিল ক্যানসেল করেন।

তিনি এদিন টুইট করে লেখেন, ‘কী ভয়ঙ্কর একটা টুইট মিয়া খালিফা। এসব দেখে তোমাকে এখনই বরখাস্ত করা হলো। জাস্ট অসহ্য একেবারে। দয়া করে একটু মানুষ হও।
তুমি মৃত্যু, ধর্ষণ, মারামারি, বন্দি বানানো এগুলোকে সমর্থন করছো! কোনো ভাষা নেই। এই কঠিন সময় মানুষ হিসেবে আমদের একে অন্যের পাশে থাকা উচিত। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তুমি মানুষের মতো মানুষ হও।’

যদিও এই টুইটের পর মিয়া খালিফাও উত্তর দিয়েছেন। বলেছেন, তার কাছে ভিডিও আছে, কেউ যেন চাপ না নেয়। ইতিহাস প্রমাণ করবে যে কীভাবে ওরা বর্ণবাদের হাত থেকে নিজেদের উদ্ধার করেছিল।

এভাবে অনেক তারকা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে পোস্ট করেছেন। কেউ ইসরায়েলকে সমর্থন করেছেন, কেউ আবার ফিলিস্তিনকে। রিহানাসহ অনেকে আবার কোনো পক্ষ না নিয়ে দ্রুত এই সংঘাতের অবসান চেয়েছেন।
(এইদিনএইসময/১০অক্টোবর/জেএস)

সর্বশেষ নিউজ