ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো হবিগঞ্জের যুবকের

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে সুজন মিয়া (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, চট্রগাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া এলাকায় পৌঁছালে একই
এলাকার শাহিন মিয়ার ছেলে সুজন মিয়া ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (আইসি) মীর সাব্বির আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
(এইদিনএইসময/১২অক্টোবর/জেএস)

সর্বশেষ নিউজ