নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শারমিন রোলিং মিলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টায় গোদনাইল সৈয়দপাড়া এলাকায় বিস্ফোরণটি ঘটে।
বিষয়টি আজ শনিবার সকালে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, শুক্রবার দিনগত
রাতে এ ঘটনা ঘটে। আহতরা সবাই শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। রোলিং মিলের গ্যাস মিটার থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
(এইদিনএইসময/১৪অক্টোবর/জেএস)
নারায়ণগঞ্জের রোলিং মিলের গ্যাস বিস্ফোরণ, আহত ৫
নিজস্ব প্রতিবেদক

