নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।নিহতরা হলেন, মোটরসাইকেল চালক মো. রাব্বি হোসেন (২৭) ও পথচারী মো. মিলন (৩৫)।

বুধবার রাত ৮টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার গ্লোব কোম্পানির সামনের সড়কে ও সদর উপজেলার হোয়াইটল পার্টি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে রাব্বি এবং বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের আবু তাহেরের ছেলে মিলন।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল মার্কেটের সামনে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে গুরুতর আহত হন রাব্বি।
এ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই সময় বেগমগঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন পথচারী মিলন।
স্থানীয় লোকজন মিলনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ও বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,
হাইওয়ে পুলিশ ঘটনাস্থল দুটি পরিদর্শন করেছে।

(এইদিনএইসময/২৬অক্টোবর/জেএস)

 

সর্বশেষ নিউজ