ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩, আহত ৪০

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত ও ৪০জন আহত হয়েছে।

কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।

বার্তা সংস্থা পিটিআই বলেছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যের আলামান্ডা এবং কান্তকাপাল্লে শহরের মাঝামাঝি জায়গায় রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

একজন পুলিশ কর্মকর্তা এ দুর্ঘটনায় ১৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছেন। সিনিয়র একজন রেলওয়ে কর্মকর্তা বলেছেন, দুর্ঘটনায় ৩০ থেকে ৪০ জন আহত হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, তিনি রেলওয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের আশু আরোগ্য কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, ভারতে বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে। তবে দেশটিতে ভয়াবহ রেল দুর্ঘটনার সংখ্যাও কম নয়।

১৯৮১ সালে বিহার রাজ্যে এক ভয়াবহ রেল দুঘর্টনায় ৮০০ লোক নিহত হয়েছিল।

 

(এইদিনএইসময় /৩০অক্টোবর/জেএস)

সর্বশেষ নিউজ