যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগে একটি বাসের ধাক্কায় রুবেল হোসাইন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত রুবেল হোসাইন (৩৫) নারায়ণগঞ্জের বাবুল আক্তারের ছেলে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার। তিনি জানান, সকালে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল আরোহী রুবেল হোসাইন (৩৫)। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহতের মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নাম পরিচয় জানা গেছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এছাড়া ঘটনার পরপরই বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে

 

এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

 

সর্বশেষ নিউজ