রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, সায়েদাবাদে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাজধানীর সায়েদাবাদে ফ্লাইওভারের নিচে জনপথ মোড়ে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
আজ শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার সংবাদমাধ্যমে বলেন, রাত ৮টার দিকে খবর আসে রাজধানীর সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে জনপথ মোড়ে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
খবর পর পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোড ও গাউছিয়া মার্কেট এলাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়। এসব আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি

এর আগে বিএনপির প্রথম দফার তিন দিনের অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে অন্তত ৩০টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এরপর আজ আরও চরটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেল। এর আগে বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের শেষ দিন গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় যানবাহনে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন ঢাকায় দুটি বাসসহ সারা দেশে অন্তত ১২টি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।
(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

