চট্টগ্রামে হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে হাটহাজারীর চারিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
তিনি জানান, একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংষর্ঘে শিশুসহ সাতজন প্রাণ হারিয়েছেন।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. রশিদ ডেইলি স্টারকে জানান, নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও তিন শিশু রয়েছে।
(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

