২৭ ঘণ্টায় ১৩ যানবাহনে আগুন

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনের সর্বাত্মক অবরোধের ২৭ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১৩টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে বাস রয়েছে ৭টি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

 বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ৬টা পর্যন্ত এসব আগুন দেয়া হয় বলে ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানিয়েছে।

জানা যায়, এই সময়ে রাজধানীর হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডিতে ৫টি, গাজীপুরে তিনটি, খাগড়াছড়িতে একটি, বগুড়ার শিবগঞ্জে একটি, বরিশালের গৌরনদীতে ২টি, নোয়াখালীতে একটি ঘটনা ঘটে। এ ঘটনায় সাতটি বাস, চারটি কাভার্ড ভ্যান, দুটি ট্রাক পুড়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বুধবার ভোর ৬টা ২৫ মিনিটে গাজীপুরের কালীগঞ্জে একটি কাভার্ড ভ্যানে আগুন, ১০টা ১৫ মিনিটে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একটি কাভার্ড ভ্যানে আগুন, ৬টা ৮ মিনিটে গাজীপুরের মাওনা শ্রীপুরে একটি বাসে আগুন, ৭টা ২৫মিনিটে রাজধানীর তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের বাসে আগুন, রাত ৮টা ৮ মিনিটে কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে, ৮টা ৫৫ মিনিটে বগুড়ার শিবগঞ্জের চন্ডিপাড়ায় একটি ট্রাকে, ৯টা ১৫ মিনিটে বরগুনার আমতলীতে সাকুরা পরিবহনে ১টি বাসে, ৯টা ২২ মিনিটে রাজধানীর ঝিগাতলায় রমজান পরিবহনের এক বাসে, ১১টা ২৭ মিনিটে বরিশারের গৌরনদীর বাটাজোর এলাকায় একটি কাভার্ড ভ্যানে, ১টা ৪৫ মিনিটে গাজীপুরের শ্রীপুরে একটি কাভার্ড ভ্যানে, ২টায় নোয়াখালীর বেগমগঞ্জের আমিনবাজারে একটি ট্রাকে , ৪টা ৪৫ মিনিটে রাজধানীর হাজারীবাগে বেরিবাঁধে ভিআইপি পরিবহনের ১টি বাসে, ৫টা ৩৭ মিনিটে মিরপুর ১৩ নম্বরে প্রজাপতি পরিবহনের ১টি বাসে আগুন দেয়া হয়

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

সর্বশেষ নিউজ