নোয়াখালীতে সড়কে পেট্রোল ঢেলে আগুন, ককটেল বিস্ফোরণ

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

বিএনপি ও সমমান দলগুলোর পঞ্চম দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে নোয়াখালীর সদরের দত্তেরহাট, কবিরহাট, সেনবাগ ও বেগমগঞ্জ, চৌমুহনীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় সড়কে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন অবরোধ সমর্থকরা; বিস্ফোরণ করা হয় বেশ কয়েকটি ককটেল।

বুধবার (১৫ নভেম্বর) ভোরে জেলা শহরের দত্তেরহাটে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে সড়কে আগুন ধরিয়ে দেন অবরোধ সমর্থকরা।

পরে তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ ছাড়া অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে মিছিল ও পিকেটিং করার চেষ্টা করেন নেতাকর্মীরা।

এদিকে সকাল থেকে জেলার প্রতিটি আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঢাকা-চট্টগ্রামের উদ্দেশে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।

অবরোধকে ঘিরে সব ধরনের সহিংসতা এড়াতে এবং পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি র‌্যাবের একাধিক দল টহলে রয়েছে।

সর্বশেষ নিউজ