বিজয়নগরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় আব্দুল খালেক (৩২) নামে এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন।

 আজ সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। নিহত খালেক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমপাড়ার মো. তাজুল ইসলামের ছেলে।

খাঁতিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘সকালে ঢাকামূখী একটি পাথরবোঝাই করা ট্রাকের সঙ্গে সিলেটমুখী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রাকটি জব্দ ও লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। তবে ঘটনাস্থল থেকে ট্রাক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

 

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

 

সর্বশেষ নিউজ