ফরিদপুরে ট্রাকচাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ফরিদপুরের এক যুবক সালথায় ট্রাকচাপায় নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে ফরিদপুর-সালথা সড়কের মেম্বার গট্রি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বাসা থেকে কাজে বের হয় গট্রি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের নজরুল মাতুব্ব (৪৫)। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

নিহত নজরুল মাতুব্বর গট্রি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মৃত আজহার মাতুব্বরের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

 

(এইদিনএইসময়/জাকারিয়া শুভ)

সর্বশেষ নিউজ