বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন রোববার রাজধানীর পুরান ঢাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে অটোরিকশাটিতে আগুন ধরে যায়।
রবিবার কাজী আলাউদ্দিন রোডের ওয়ান স্টার হোটেলের পাশে এ ঘটনা ঘটে। এতে ওই অটোতে আগুন ধরে যায়।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, অটোটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে ছিল। আচমকা এ সময় অটোর সামনের গ্লাসে এসে পড়ে ককটেল। মূহূর্তেই গ্লাসটি চূর্ণবিচূর্ণ হয়ে সিএনজিতে আগুন ধরে যায়।
(এইদিনএইসময়/জাকারিয়া শুভ)

