ঢাকার ৩৩ থানার ওসি বদলি

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

ঢাকার  ৩৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির পরিকল্পনা করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সব ওসি ও ইউএনওদের বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্দেশের পরই ডিএমপিতে এ রদবদল আসছে।

রোববার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন  সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যেসব ওসিকে বদলি করা হবে তারা ছয় মাসের বেশি সময় ধরে তাদের বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করছেন।

 

ঢাকার বিভিন্ন থানার ওসিদের বদলির অনুমোদন চেয়ে নির্বাচন কমিশনে একটি প্রস্তাবও জমা দিতে যাচ্ছে ডিএমপি।

গত ৩০ নভেম্বর ইসির এক চিঠির পরিপ্রেক্ষিতে ডিএমপি যেসব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরির মেয়াদ হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই তাদের অন্যত্র বদলির প্রস্তাব অনুমোদনের জন্য শিগগির ইসিতে পাঠানো হবে।

 

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

সর্বশেষ নিউজ