আপিল আবেদনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও বর্তমান সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরীর (মাহী বি চৌধুরী)। মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর) আসনে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়েছিলো।
রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পান মাহী বি চৌধুরী।
তার পক্ষে বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি উপাধ্যক্ষ মো. আসাদুজ্জামান বাচ্চু আপিল আবেদন জমা দেন।
এর আগে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর মনোনয়নপত্র রিপন যাচাই-বাছাইয়ে মাহী বদরুদ্দোজা চৌধুরী একটি প্রতিষ্ঠানের ঋণের জামিনদার বলে তথ্য পাওয়া যায়। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

