একটি রঙিন দিনের কাছে বুবলীর সমর্পণ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

ভাঙাগড়ার জীবনের পাশে কখনো এক চিলতে আনন্দ অমরকাব্য হয়ে ওঠে। সবার ক্ষেত্রেই হয়তো এই অনুভূতির বুননটা এক‌ই রকম। আবার ব্যতিক্রম‌ও হয়ে ওঠে কারো কারো ক্ষেত্রে। কিছু মায়া এমনভাবে মানুষ আগলে রাখে, ইচ্ছে করলেও ফেলতে পারে না।

ঢাকাই সিনেমার মানুষপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর কথাই ধরা যাক।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিনটির অনুভূতি তার কাছে কেমন- সে কথা নিজেই প্রকাশ করেছেন।

নিজের ফেসবুক পেজে ‘ভালোবাসা দিবস’ নিয়ে এক বার্তায় বুবলী বলেন, ‘তবে একটি দিন অনেক রঙিন করে, যদি একটু বেশিই ভালোবাসা যায়; তাতেও বা ক্ষতি কি।’ তাই তো। একটি দিন আলাদা থাকতেই পারে।

বিশ্বজুড়ে ১৪ ফেব্রুয়ারিকে বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হয়। পোস্টে সেই দিবসটি নিয়েই নিজের মন বসিয়ে কিছু কথা বললেন তিনি।

২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। শুরুতেই ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন বুবলী।

অভিনয়গুনে ইতোমধ্যে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন এ নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীরও কমতি নেই। তাইতো সেখানে মাঝে মাঝেই ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে আপডেট জানিয়ে থাকেন অভিনেত্রী

অভিনয়গুনে ইতোমধ্যে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন এ নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীরও কমতি নেই। তাইতো সেখানে মাঝে মাঝেই ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে আপডেট জানিয়ে থাকেন অভিনেত্রী।

বুবলীর মতে,’একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়’।

 

 

সর্বশেষ নিউজ