দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ আসনে এবার প্রতিদ্বদ্ধিতা করছেন ৮ জন হ্যাভিওয়েট প্রার্থী। এ আসনে সরকারী দলের প্রার্থী ছাড়াও জাতীয় পাটি, জাসদ ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। এ আসনে অনেকটা শুন্য হাতে লড়ছেন হজ এসোসিয়েশন অব বাংলাদেশ’র (হাব) নেতা হাফেজ মুফতি আব্দুল কাদের মোল্লা। তিনি মিনার প্রতিকের প্রার্থী। তিনি ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি হাবের অর্থ সচিব হিসেবে দাযিত্ব পালন করছেন।
আব্দুল কাদের মোল্লা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামে জš§ জš§গ্রহণ করেন। তিনি ঢাকা লালবাগ জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদরাসা থেকে কওমীর সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিস, কুমিল্লা জেলার চান্দিনা আলিয়া মাদ্রসা থেকে হাদিস বিভাগে কামিল ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী স্টাডিজ বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কাদের মোল্লা বর্তমানে গাজীপুর মদিনাতুল উলুম ইসলামীয়া মাদ্রসায় অধ্যাপনা করছেন।
কাদের মোল্লা তার নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি ফকিরের চর মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা কমপেক্সের প্রতিষ্ঠাতা ও পরিচালক। এছাড়াও এলাকার গরিব অসহায় মানুষের জন্য নিজের অর্জিত অর্থ থেকে অনুদান সহায়তা দিয়ে আসছেন। এলাকার অসহায় বিধবা, প্রতিবন্ধী ও আর্থিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছেন।
আব্দুল কাদের মোল্লা যুগান্তরকে বলেন, নির্বাচন এলে রাজনীতির মাঠে চলে টাকার খেলা। কিন্তু আমি সেই খেলায় জিততে চাই না। আমি অনেকটা শুন্য হাতেই মানুষের ভালোবাসা পুঁজি করে সংসদ সদস্য পদে লড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি সারা বছরই অসহায় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখি। ওটাই আমার সম্বল। আমি নির্বাচিত হলে রায়পুরার বিশাল জনগোষ্টির কল্যাণে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয় স্থাপনসহ মাদকমুক্ত এলাকা প্রতিষ্ঠায় কাজ করবো।
এ ছাড়া এলাকার আর্থ-সামজিক উন্নয়নে প্রয়োজনীয় রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, মসজিদ-মাদরাসা, স্কুল-কলেজ, সংখ্যালঘুদের ধর্মীয় উপসনালয়, হাট-বাজার নির্মান ও সংস্কারে এগিয়ে আসব।

