আপনারা নির্ভয়ে ভোট দিতে আসবেন: ইসি রাশেদা

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন,’আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে আসবেন, আমরা সেই পরিবেশ তৈরি করেছি।’ আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভায় ভোটারদের এ আহ্বান জানান তিনি।

রাশেদা সুলতানা বলেন, ‘১৯৭২ সালের জনপ্রতিনিধিত্ব আদেশ যা দিয়ে নির্বাচন পরিচালিত হয়। সেখানে ভোটারদের বাধা দিলে বা ভয়ভীতি প্রদর্শন করলে কী শাস্তি হবে সে বিষয়ে সুস্পষ্টভাবে কোন আইন ছিল না।’

‘এবার সেই আদেশ সংশোধন করেছে নির্বাচন কমিশন। এখন কেউ যদি কোন ভোটারকে বাড়িতে হোক, বাহিরে হোক, রাস্তাঘাটে, ভোট কেন্দ্রে বা যেকোনো স্থানে ভয় দেখায় বা হুমকি ধমকি প্রদর্শন করে আতংক বিস্তার করে তাহলে সে অপরাধী হিসেবে গণ্য হবে। তাকে আইনের আওতায় আনা হবে। তাই ভোটাররা নির্ভয়ে নির্দ্বিধায় ভোট কেন্দ্রে আসবেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেন।’

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক আনিসুর রহমান,অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন হায়দার, জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ নিউজ