কুষ্টিয়া-৩ সদর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সারাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দেবে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বটতৈল এলাকা থেকে তার নিজ বাসভবনের সামনে দলীয় নেতাকর্মীরা নৌকার পক্ষে মিছিল নিয়ে আসেন। সেখানেই পথসভায় এক বক্তব্য এ কথা বলেন তিনি। পরে কুষ্টিয়ার ঝাউদিয়া এলাকায় গণসংযোগসহ বিভিন্ন প্রচারণায় অংশ নেন তিনি।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলীসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন

