পাঁচ বছর পর মঙ্গলবার শ্বশুরবাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্বশুর বাড়ি রংপুরের পীরগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে আগামী ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় বক্তব্য দেবেন তিনি। সেখানে তিনি কি খাবেন, কি করবেন এ নিয়ে কৌতুহলের শেষ নাই মানুষের।

এ বিষয়ে রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) জিন্নাত হোসেন লাভলু গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বিমানযোগে সৈয়দপুর আসবেন। পরে সড়ক পথে তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলায় রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী পথসভায় বক্তব্য দেবেন।

এরপর তিনি সড়ক পথে পীরগঞ্জের ফতেহপুর জয় সদনের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। শ্বশুরবাড়ি ফতেহপুর জয় সদনে পৌঁছে তিনি আন্তর্জাতিক খ্যাতনামা পরমাণু ও পদার্থ বিজ্ঞানী স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করবেন। পরে জয় সদনে দুপুরের খাবার খাবেন।

দুপুরের খাবার হিসেবে তিনি রুটির সঙ্গে ছোট মুরগীর মাংস খাবেন বলে জানা গেছে। এরপর বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য দেবেন। এরপর তিনি সড়ক পথে সৈয়দপুর হয়ে বিমানে ঢাকায় ফিরবেন।

সর্বশেষ নিউজ