রেকর্ড সংখ্যক নারী প্রার্থী লড়বেন এবারের নির্বাচনে

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র ১৩ দিন। মাঠের প্রধান বিরোধীদল বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিকদল অংশগ্রহণ করছে না এ নির্বাচনে। শুধু আওয়ামী লীগ এবং তাদের সমর্থিত দলগুলো অংশ নিয়েছে। নির্বাচনে ৩০০ আসনে শেষ পর্যন্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৬ জন। এরমধ্যে স্বতন্ত্রের সংখ্যা চারশ’র কাছাকাছি। তবে এবার নির্বাচনে রেকর্ড সংখ্যক নারী প্রার্থীও রয়েছেন। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

স্বাধীনতার পর প্রথম নির্বাচন ১৯৭৩ সালে মাত্র দু’জন নারী প্রার্থী ছিলেন। পাঁচ দশকের পরিক্রমায় এবার রেকর্ড সংখ্যক ৯৪ জন নারী প্রার্থী ভোটের মাঠে লড়ছেন।‌ এদের মধ্যে বেশিরভাগই স্বতন্ত্র হিসেবে মাঠে থাকলেও দল হিসেবে নারী প্রার্থী মনোনয়নে সবচেয়ে এগিয়ে আওয়ামী লীগ। নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়ে সংসদে যেতে চান ২০ নারী। লড়াইয়ে আছেন ট্রান্সজেন্ডার প্রার্থীও।

দলীয় সভাপতি শেখ হাসিনা, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিসহ অনেকেই কয়েকটি সংসদে প্রতিনিধিত্ব করেছেন।

আওয়ামী লীগ থেকে প্রার্থী হয়েছেন যারা: শিরিন শারমিন চৌধুরী (রংপুর-৬), উম্মে কুলসুম স্মৃতি (গাইবান্ধা-৩), সাহাদারা মান্নান (বগুড়া-১), জান্নাত আরা হেনরী (সিরাজগঞ্জ-২), হাবিবুন নাহার (বাগেরহাট-৩), সুলতানা নাদিরা (বরগুনা-২), মতিয়া চৌধুরী (শেরপুর-২), নিলুফার আঞ্জুম (ময়মনসিংহ-৩), সৈয়দা জাকিয়া নূর (কিশোরগঞ্জ-১), মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), সাগুফতা ইয়াসমিন (মুন্সীগঞ্জ- ২), সানজিদা খানম (ঢাকা-৪), রুমানা আলী (গাজীপুর-৩), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫), শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩), সেলিমা আহমাদ (কুমিল্লা-২), দীপু মনি (চাঁদপুর-৩), খাদিজাতুল আনোয়ার (চট্টগ্রাম-২) ও শাহীন আক্তার (কক্সবাজার-৪)।

জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন যারা: সালমা ইসলাম (ঢাকা-১), মিথিলা রোয়াজা (খাগড়াছড়ি), হোসেন আরা (কক্সবাজার-১), জোনাকি হুমায়ূন (কুমিল্লা-১০), শেরীফা কাদের (ঢাকা-১৮), রহিমা আক্তার আসমা সুলতানা (নেত্রকোণা-২), নাসরিন জাহান রত্না (বরিশাল-৬), মনিকা আলম (ঝিনাইদহ-১) ও নুরুন নাহার (ঠাকুরগাঁও-২)।

বাংলাদেশ কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন যারা: রিম্পা আক্তার (ঠাকুরগাঁও-২), শ্যামলী রায় (রংপুর-১), শান্তি রিবারু (নাটোর-৪), মনিরা সুলতানা (খুলনা-৪), রূপা রায় চৌধুরী (টাঙ্গাইল-৭), নূর জাহান বেগম রিতা (মুন্সীগঞ্জ-১), রেহানা আক্তার রীনা (গাজীপুর-২), মমতাজ মহল (নরসিংদী-৫) এবং নাজমুন নাহার (ফরিদপুর-৪)।

এনপিপি থেকে প্রার্থী হয়েছেন যারা: পারুল সরকার লিনা (দিনাজপুর-৩), আজিজা সুলতানা (দিনাজপুর-৪), মর্জিনা খান (গাইবান্ধা-১), আলেয়া (কিশোরগঞ্জ-২), দোয়েল আক্তার (মুন্সীগঞ্জ-১), নাজমা বেগম (ঢাকা-১৫), রেবেকা সুলতানা (ঢাকা-২০), নুরুন্নেসা (রাজশাহী-১) ও জিন্নাতুল ইসলাম জিন্না (রাজশাহী-৪)।

তৃণমূল বিএনপি থেকে প্রার্থী হয়েছেন যারা: মরিয়ম সুলতানা (বাগেরহাট-২), লুৎফুন্নাহার রিক্তা (বাগেরহাট-৪), সুমি (সাতক্ষীরা-১), পারুল (টাঙ্গাইল-৮), অন্তরা সেলিমা হুদা (মুন্সীগঞ্জ-১) ও রুবিনা আক্তার রুবি (ঢাকা-৯)।

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট থেকে প্রার্থী হয়েছেন যারা: ফাহমিদা হক সুকন্যা (ঢাকা-১৮), নূর জাহান বেগম (ঢাকা-৭) ও রোকেয়া বেগম (ময়মনসিংহ-১)।

বিএনএফ থেকে প্রার্থী হয়েছেন যারা: মমতাজ সুলতানা আহমেদ (মুন্সীগঞ্জ-৩), সাদিকুন নাহার খান (ঢাকা-১১) ও শাহেরা বেগম (কুমিল্লা-৪)। গণফ্রন্ট থেকে প্রার্থী হয়েছেন, তাহমিনা আক্তার (ঢাকা-৯) ও সৈয়দা লিমা হাসান (গোপালগঞ্জ-৩)। বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে প্রার্থী হয়েছেন, আফরিনা পারভীন (বগুড়া-৩) ও মিরানা জাফরিন চৌধুরী (নরসিংদী ৩)।

এছাড়া বিএনএমের হয়ে পাবনা-২ আসনে ডলি সায়ন্তনী, গাইবান্ধা-১ আসনে আইরিন আক্তার কল্যাণ পার্টির, নড়াইল-১ আসনে শামীম আরা পারভীন ইয়াসমিন জাতীয় পার্টির (জেপি), পাবনা-১ আসনে পারভীন খাতুন জাসদের, ঢাকা-১৯ আসনে আইরিন পারভীন বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন।

এর বাইরে দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচনে ২৬ জন নারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নেমেছেন। তারা হলেন- আশা মনি (ঠাকুরগাঁও-৩), মার্জিয়া সুলতানা (নীলফামারী-৩), তাকিয়া জাহান চৌধুরী (রংপুর-৬), মাসুমা আক্তার (গাইবান্ধা-২), ফারজানা রাব্বী বুবলী (গাইবান্ধা-৫), শাহজাদী আলম লিপি (বগুড়া-১), চন্দনা হক (নড়াইল-১), বিউটি বেগম (বগুড়া-২), মাহফুজা আকরাম চৌধুরী (নওগাঁ-৩), শারমিন আক্তার নিপা মাহিয়া (রাজশাহী-১), মুনিয়া আফরিন (ঝিনাইদহ-১), ফাতেমা জামান সাথী (খুলনা-৩), নাজনীন আলম (ময়মনসিংহ-৩), সেলিমা বেগম (ময়মনসিংহ-৬), কানিজ ফাতেমা (ময়মনসিংহ-৮), জান্নাতুল ফেরদৌস আরা (নেত্রকোণা-১), সোহানা তাহমিনা (মুন্সীগঞ্জ-২), চৌধুরী ফাহরিয়া আফরিন (মুন্সীগঞ্জ-৩), সাবিনা আক্তার তুহিন (ঢাকা-১৪), আফরোজা সুলতানা (নরসিংদী-২), তাহমিনা বেগম (মাদারীপুর-৩), জয়া সেন গুপ্ত (সুনামগঞ্জ-২), আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (হবিগঞ্জ-১), আঞ্জুম সুলতানা (কুমিল্লা-৬) চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনা (লক্ষ্মীপুর-২) এবং মাহমুদা বেগম (লক্ষ্মীপুর-৪)।

ট্রান্সজেন্ডার দুই প্রার্থী: এবারের নির্বাচনে ট্রান্সজেন্ডার দুই প্রার্থীও ভোটে লড়ছেন। এর মধ্যে রংপুর-৩ আসনের আনোয়ারা ইসলাম রানী স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন। আর গাজীপুর-৫ আসনের উর্মি বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হয়েছেন।

নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটারদের মন জয়ের প্রতিযোগিতা একচুলও পিছিয়ে থাকতে চান না নারী প্রার্থীরাও। সংসদীয় এলাকার আনাচে-কানাচে ছুটে যাচ্ছেন তারা।

প্রসঙ্গত, স্বাধীনতার পর এ পর্যন্ত দেশে মোট ১১টি নির্বাচন হয়েছে। এর মধ্যে ১৯৭৩ সালে মোট নারী প্রার্থী ছিলেন ২ জন, ’৭৯ সালে ১২ জন, ’৮৬ সালে ১৩ জন, ’৯১ সালে ৩৯ জন, ’৯৬ সালে ৩৭ জন, ২০০১ সালে ৩৮ জন, ২০০৮ সালে ৫৬ জন, ২০১৮ সালের নির্বাচনে ৬৮ জন নারী প্রার্থী ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ যোগাযোগ, অবকাঠামোসহ সর্বক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছেছে। শেখ হাসিনা সরকার হচ্ছে উন্নয়নের সরকার। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন আজ সারাবিশ্বের কাছে বিস্ময় ও রোল মডেল। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারও ক্ষমতায় আনতে হবে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক-কর্মকর্তা নিয়ে টিএসসি স্টেশন থেকে মেট্রোরেল ভ্রমণ শেষে উত্তরা দিয়াবাড়ি স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ৯টা ২০ মিনিটে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয় টিএসসি স্টেশন থেকে দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার জন্য নানাবিধ যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছেন বলে উল্লেখ করে তিনি আরো বলেন, দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বড় বড় মেগা প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে; যা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বহুলাংশে বাড়িয়ে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখবে।

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেট্রোরেলে ভাড়া কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, আমাদের শিক্ষার্থীরা সচরাচর মেট্রোরেলে ভ্রমণ করতে পারলে মেট্রোরেল ব্যবহারের সুযোগ-সুবিধা, সরকারের উন্নয়ন এবং উন্নত বিশ্বের সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা পাবে। ফলে তাদের মনস্তাত্বিক পরিবর্তন ঘটবে এবং বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে গর্ববোধ করবে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় আরো দৃঢ়তর হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, মেট্রোরেল রাজধানীবাসীর দ্রুত ও আরামদায়ক যোগাযোগের ক্ষেত্রে এক মাইলফলক। কর্মজীবী মানুষের যাতায়াত সহজ হওয়ায় শ্রম ও সময় সাশ্রয় হচ্ছে। ফলে কর্মক্ষেত্রে তারা সর্বাধিক সেবা প্রদান করতে পারছেন। এ ছাড়া, মেট্রোরেলে যাতায়াতের ফলে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের প্রবনতা কমছে এবং এতে করে জীবাশ্ম জ্বালানির ব্যবহারও কমার ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ফার্মেসি অনুষদের ডিন ও ঢাবি নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। অনুষ্ঠান সঞ্চালন করেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিম।

সর্বশেষ নিউজ