ময়মনসিংহ সিটি করপোরেশনসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি।
বুধবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।
ইসি সচিব জানান, ময়মনসিংহ সিটি করপোরেশনসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভা সাধারণ নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে এবং বাকিগুলো ব্যালটে অনুষ্ঠিত হবে।

