চিত্রনায়ক আরিফিন শুভর মা আর নেই

বিনোদন ডেস্ক
spot_img
spot_img

ঢাকায় সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার আর নেই। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন— ‘চিত্রনায়ক আরিফিন শুভর মা বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অদ্য বাদ ফজর জানাজা এবং শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন হবে।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির পর থেকেই আলোচনায় ছিলেন আরিফিন শুভ। সিনেমায় তিনি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন। তার অভিনয় আলোচিত হয়েছে বিভিন্ন মহলে।

এদিকে গত বছর নভেম্বরে নতুন ওয়েব সিরিজে শুভর অভিনয়ের কথা সামনে আসে। ‘লহু’ নামের ওই সিরিজ নির্মাণ করবে ওটিটি প্ল্যাটফরম চরকি। এই সিরিজে কলকাতার সোহিনীর সঙ্গে প্রথমবার জুটি বাঁধবেন আরিফিন শুভ।

সর্বশেষ নিউজ