অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও অত্যন্ত মেধাবী অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অল্প বয়সেই লাইমলাইটে চলে আসেন তিনি। তবে ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।
আজ ভ্যালেন্টাইনস ভালোবাসা দিবস। কিন্তু দিতিপ্রিয়া যে সিঙ্গেল! তাহলে এই দিনের গুরুত্ব কতটা নায়িকার কছে? দিতিপ্রিয়া অবশ্য জানিয়েছেন, তার ভ্যালেন্টাইন নেই। তিনি সিঙ্গেল। তাই দিনটি নিয়ে বিশেষ উন্মাদনাও নেই আলাদা করে।
তবে নিজের পছন্দের মানুষের কথা বলতে গিয়ে ভারতীয় গণমাধ্যমকে দিতিপ্রিয়া বলেন, ‘কেমন ধরনের পুরুষ পছন্দ, সেটা অবশ্য বলতে পারি। কাকে, কখন ভালো লাগবে—বলতে পারব না। খুব সুন্দর দেখতে হবে, এটা হবে, ওটা হবে, এমন কোনো চাহিদা নেই আমার। কথা বলে ভালো লাগলে মনের মধ্যে যদি বাতি জ্বলে ওঠে, সেই-ই হবে আমার জীবনের প্রেম।’
এদিকে শিগগিরই মুক্তি পাবে দিতিপ্রিয়া অভিনীত নতুন সিরিজ ‘রাজনীতি’। এর আগে ‘আয় খুকু আয়’র মতো ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। একাধিক ওয়েব সিরিজে নজর কেড়েছে তার অভিনয়।

